ফেসবুক হ্যান্ডেলে মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা, জানালেন তামিম


প্রকাশিত: ০৩:১৪ ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিপুল জয় এবং আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথের প্রস্তুতির মধ্যেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন।
গুঞ্জন অনুযায়ী, তিনি টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। কেউ কেউ লিখেছেন, তামিম ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন।
তবে এসব সংবাদ উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই। শনিবার মধ্যরাতে তিনি এক স্ট্যাটাসে লিখেছেন,
“আজ (১৪ ফেব্রুয়ারি) সারাদিন আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও জানিয়েছেন যে, তিনি বিএনপি থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাননি। তামিম সবাইকে অনুরোধ করেছেন, ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকতে।
উল্লেখযোগ্য, ৩৬ বছর বয়সে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম ইকবাল। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৯ আসনে ভোট দেওয়ার পর তিনি অনুভূতি প্রকাশ করে বলেছেন, “জীবনের প্রথম ভোট দিলাম।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



