ব্রাজিল দলে ফিরতে পারেন থিয়েগো সিলভা!


প্রকাশিত: ০৩:৩১ ১৭ সেপ্টেম্বর ২০২৫
২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর আর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়েগো সিলভাকে। ইতোমধ্যে বয়স ৪০–এর ঘরে পৌঁছেছে, ফলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই ভেবেছিলেন অনেকেই। তবে নতুন করে আশার আলো জ্বালিয়েছেন ব্রাজিলের বর্তমান প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, সিলভার পারফরম্যান্স এবং ফিটনেসই যদি প্রমাণ করে তিনি যোগ্য, তবে বয়স কোনো বাধা নয়।
ব্রাজিলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা এই তারকা ডিফেন্ডার বর্তমানে খেলছেন শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। চেলসিতে দীর্ঘ সময় কাটিয়ে ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন তিনি। এরপর ফ্লুমিনেন্সে যোগ দিয়ে মাঠে নেতৃত্ব ও অভিজ্ঞতায় ফের আলোচনায় আসেন। গত জুনে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও দলকে তুলেছিলেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। বয়সের সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখায় তিনি আবারো আলোচনায়।
আনচেলত্তির সঙ্গে সিলভার সম্পর্কও দীর্ঘদিনের। এসি মিলান ও প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলার সময় কাছ থেকে তাকে চেনেন এই ইতালিয়ান কোচ। সম্প্রতি সিলভার সঙ্গে কথা বলেছেন তিনি। সেই অভিজ্ঞতার আলোকে আনচেলত্তি জানিয়েছেন, সুযোগ এলে জাতীয় দলে সিলভাকে ফিরিয়ে আনতে তার কোনো দ্বিধা নেই।
এ বিষয়ে আনচেলত্তি বলেন,
“থিয়েগো সিলভাকে আমি খুব ভালোভাবে জানি। এসি মিলান ও পিএসজিতে আমিই তাকে সাইন করিয়েছিলাম। ১০ দিন আগে তার সঙ্গে কথা হয়েছে। জাতীয় দলে ডাক দেওয়ার ক্ষেত্রে আমার বয়স বা পাসপোর্ট দেখার প্রয়োজন নেই। যদি সিলভা অন্য কারও চেয়ে ভালো খেলে, তবে তাকে নেওয়া নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়।”
সিলভার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে কেন দলে দেখতে চান তার ব্যাখ্যায় আনচেলত্তি আরও যোগ করেন, ফুটবলে অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা অনেক সময় বয়সের ঊর্ধ্বে গিয়ে মূল্যবান হয়ে ওঠে। উদাহরণ টেনে তিনি বলেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর লুকা মদ্রিচ কিংবা এসি মিলানের কিংবদন্তি পাউলো মালদিনির মতো খেলোয়াড়রা বয়সের বাধা পেরিয়েও বিশ্ব ফুটবলে দাপট দেখিয়েছেন।
সবশেষে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, সিলভা যদি ফ্লুমিনেন্সের হয়ে ফর্ম ধরে রাখতে পারেন, তবে তাকে আবারও ব্রাজিলের সেলেসাও স্কোয়াডে দেখা যেতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




