ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৩:৪২ ৩১ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে তাঁর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে ট্রোল ও ব্যঙ্গ-বিদ্রূপ। কেউ জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন, আবার কেউ এই জয়কে বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন।
এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরীফ পাকিস্তান দলকে চার উইকেটে জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও তাঁর দলকেও খেলোয়াড়দের প্রস্তুত ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
তবে প্রধানমন্ত্রীর এমন উচ্ছ্বাস অনেকের কাছেই বাড়াবাড়ি মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, পাকিস্তান যেন কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে, এমনভাবে জয়টি উদ্যাপন করছে।
কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ‘আগামীকাল জাতীয় ছুটি ঘোষণা করুন।’ আবার কেউ জানতে চেয়েছেন, বিজয় মিছিল কবে হবে। এমনকি কয়েকজন ক্রিকেটপ্রেমী এই জয়কে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছেন।
হংকং সিক্সেস মূলত ছয় ওভারের একটি সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টুর্নামেন্ট। এটি আইসিসি অনুমোদিত হলেও প্রচলিত আন্তর্জাতিক ক্রিকেটের মূল প্রতিযোগিতাগুলোর মতো নয়। এ কারণেই ভারতের বিপক্ষে এই জয় নিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছ্বাসের বিষয়টি আলোচনায় এসেছে।
এদিকে পাকিস্তানের কয়েকজন সমর্থকও দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর এমন প্রচারণামূলক পোস্টের সমালোচনা করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




