এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, বাড়ছে উত্তেজনা


প্রকাশিত: ১০:৪২ ২৪ নভেম্বর ২০২৬
প্রতিবেশী এস্তোনিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, বাল্টিক অঞ্চলে এস্তোনিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড দুই দেশকে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় বলে জানিয়েছে আলজাজিরা।
রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের পরিকল্পনা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এস্তোনিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। দেশটির বিরুদ্ধে রুশবিদ্বেষ ছড়ানোর অভিযোগও তুলেছে মস্কো।
এ ছাড়া রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের পরোক্ষ সুযোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এস্তোনিয়ার বিরুদ্ধে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তাল্লিন।
বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষার ব্যবহার সীমিত করার চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকির অভিযোগও করেছে মস্কো।
রাশিয়া জানিয়েছে, জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনকে কঠোর পরিণতির সতর্কবার্তা দিয়েছে মস্কো। একই সঙ্গে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্রেমলিন।
এস্তোনিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় দেশটির সঙ্গে রাশিয়ার এই উত্তেজনা বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র: আলজাজিরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, বাড়ছে উত্তেজনা
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারের সহযোগিতা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা



