বিপিএল শেষ করেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি টাইগারদের!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:১২ ৯ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবার পরপরই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই অনুশীলন করেন।
আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে কিছু খেলোয়াড় সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে নিজেদের ঝালিয়ে নেন। বিপিএলের প্লে-অফে উঠতে না পারা দলের খেলোয়াড়রাই শুধু আগে থেকে অনুশীলন শুরু করেছিলেন।
প্রথম দিকে অনুশীলন শুরু করা খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন। যদিও শান্তর দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, তবে টিম কম্বিনেশনের কারণে শান্ত বরিশালের হয়ে খেলার সুযোগ পাননি বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা তাকে ততটা সুযোগ দিতে পারিনি যতটা তার প্রাপ্য ছিলো। টিম কম্বিনেশনের তাকে সেরা একাদশে রাখাটা কঠিন হয়ে পড়ে।’চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা প্রায় সব খেলোয়াড়ই এবারের বিপিএলে ভালো পারফর্ম করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভালো করার আত্মবিশ্বাসী করে তুলেছে।
২০১৭ সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে এটাই সেরা সাফল্য টাইগারদের।
আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



