লিভারপুলে সালাহর এটাই শেষ মৌসুম !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৭:০১ ৪ জানুয়ারী ২০২৫
লিভারপুলে এটাই তার শেষ বছর হবে বলে মন্তব্য করেছেন মোহাম্মাদ সালাহ। চলতি বছরে লিভারপুলের সাথে নতুন চুক্তির বিষয়ে শুক্রবার স্কাই স্পোর্টসকে মিশরীয় এ ফরোয়ার্ড এমন কথাই জানান।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। কিন্তু শুক্রবার সালাহ বলেন, সেই আলোচনাকে চুক্তিতে রূপ দিতে দুই পক্ষই এখনো বেশ দূরে অবস্থান করছে। স্কাই স্পোর্টসের পক্ষ থেকে সালাহর কাছে জানতে চাওয়া হয়েছিল, অ্যানফিল্ডে এটাই তার শেষ মৌসুম কি না। সালাহ জানান, ‘এখন পর্যন্ত? হ্যাঁ।
গত ছয় মাসে চুক্তি নিয়ে কোনো উন্নতি হয়নি। আমরা চুক্তি থেকে অনেক দূরে রয়েছি। সুতরাং, আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’ ইতিমধ্যেই মিশরীয় এ ফরোয়ার্ড তার চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করেছে এবং আসন্ন গ্রীষ্মে লিভারপুলে তার মেয়াদ শেষ হবে।
লিভারপুলের জার্সিতে এখনও দারুণ পারফর্ম করে যাচ্ছেন সালাহ। প্রিমিয়ার লিগের বর্তমান মৌসুমে ১৮ ম্যাচে ১৭ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ৩০ গোলে অবদান রেখে রেকর্ড গড়েছেন তিনি।
৩২ বছর বয়সী মোহাম্মাদ সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লীগ, ইংলিশ লীগ কাপে অলরেডদের হয়ে মোট ২০টি গোল করেন সালাহ ।
এত কম ম্যাচে কোনো খেলোয়াড়ই এমনকিছু করতে পারেনি বলে জানিয়েছে ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটা।
ক্লাবটিতে অষ্টম মৌসুম কাটানো আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রিমিয়ার লিগ জেতার, ‘আমার প্রথম চাওয়া লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। এটা ক্লাবের হয়ে আমার শেষ বছর হতে পারে, তাই আমি এই শহরের জন্য বিশেষ কিছু করতে চাই।’
আর্নে স্লটের শিষ্যরা আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখার প্রত্যাশা লিভারপুল কোচের। চুক্তির মেয়াদ বৃদ্ধি না পেলে প্রিমিয়ার লিগে এটিই হতে পারে লিভারপুলের শেষ মৌসুম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




