আড়াই দিনের টেস্টে ভারতের কাছে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ


প্রকাশিত: ০৪:১৫ ১ অক্টোবর ২০২৪
ভারতের কাছে ৭ উইকেটে হেরে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। কানপুর টেস্টে প্রায় আড়াই দিন ভেসে যায় বৃষ্টিতে। তাই অনেকেই ভেবেছিল ড্র হবে টেস্টটি। তবে এমন ম্যাচও এক সেশন আগেই হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছিল বাংলাদেশ দল।
মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৮৫ রানের ইনিংস ঘোষণা করেন ভারত। মাত্র ৫২ রানের লিড দেন রোহিত শর্মা দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯৫ রান, শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৮ রানে ৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। তার বিদায়ের পর ক্রিজে আসেন শিবমন গিল। তবে সুবিধা করতে পারেননি তিনিও। দলীয় ৩৪ রানে ১০ বলে ৬ রান করে আউট হন গিল। তবে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন যশস্বী জয়সওয়াল।
এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের পথে এগোতে থাকে ভারত। ৪৩ বলে ফিফটি তুলে নেন জয়সওয়াল। এরপরই দলীয় ৯২ রানে ৪৫ বলে ৫১ রান করে আউট হন তিনি।এরপর ক্রিজে আসা রিশভ পন্থকে নিয়ে ১৭ ওভার ২ বলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। মেহেদি হাসান মিরাজ ২টি ও তাইজুল ইসলাম নেন ১টি উইকেট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



