পাকিস্তানে সিরিজজয়ী ক্রিকেটারদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা


প্রকাশিত: ০৪:৪২ ১২ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানের মাটিতে কদিন আগে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার) দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা।

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।
বৃহস্পতিবার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশে বলেন, এই সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। আরও জানান, পাকিস্তানে তাদের এই অর্জন ঐতিহাসিক। তাদের অর্জনে গোটা জাতি গর্বিত। জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’

এ সময় তিনি জাতিতে একত্রিত করতে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্যারিস অলিম্পিকে উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে অংশ নেওয়ার কথা জানান। এ ছাড়া ইতালির মিলানে ২০২৬ এর শীতকালীন অলিম্পিকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন।

কদিন আগে পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




