যারা আমার লোক ছিল, তারা এখন জামায়াতের রুকন: ড. মিলন

প্রকাশিত: ০৯:৫৭ ৭ জানুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন এক টকশো অনুষ্ঠানে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি জানান, নির্বাচনের আগে নিজের এলাকায় ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনায় তিনি বিস্মিত ও হতবাক হয়েছেন।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে ড. এহছানুল হক মিলন বলেন, একদিন সকাল ৯টার দিকে তিনি একটি মিছিল আসতে দেখেন। বিষয়টি দেখে তিনি অবাক হন এবং মনে করেন তার সমর্থকরাই হয়তো মিছিল করছে। কিন্তু কাছে গিয়ে তিনি দেখতে পান, সেটি জামায়াতের প্রার্থীর মিছিল। এ সময় তিনি বলেন, “আল্লাহ! এরাতো সব আমার ছিল, কবে গেল!”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে মূলত আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই রাজনৈতিক শক্তিই দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। জামায়াতও এতদিন তাদের সঙ্গেই ছিল বলে তিনি মনে করতেন। তার ভাষ্য অনুযায়ী, যাদের তিনি দীর্ঘদিন উপকার করেছেন এবং যাদেরকে নিজের দলের লোক ও অনুসারী বলে মনে করতেন, এখন দেখা যাচ্ছে তারাই জামায়াতের রুকন।
ড. মিলন বলেন, এতদিন তিনি ভেবেছিলেন পুরো কচুয়া তার রাজনৈতিক ঘাঁটি। কিন্তু বাস্তব চিত্র দেখে তিনি হতাশ। এ ধরনের রাজনৈতিক পরিবর্তন তিনি কখনো কল্পনাও করেননি বলে মন্তব্য করেন বিএনপির এই প্রার্থী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




