কপাল পুড়লো রুমিন ফারহানার, প্রত্যাশিত আসন পেলেন জুনায়েদ আল হাবিব!


প্রকাশিত: ১০:২০ ২৩ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রবল আগ্রহ প্রকাশ করেছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে জোটগত আসন সমঝোতার কারণে শেষ পর্যন্ত এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করবেন, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। পাশাপাশি দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ধারণা তৈরি হয়, আসনটি জোটের শরিক দল জমিয়তকে ছেড়ে দেওয়া হতে পারে।
তবে দলীয় মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা নির্বাচনী তৎপরতা চালিয়ে যান। বিভিন্ন সভা-সমাবেশে তিনি মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমি যা বলি, আমি তা-ই করি। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবো।’
মঙ্গলবার জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করার পর রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, দলের পক্ষ থেকে তার অবদান ও জনপ্রিয়তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
রুমিন ফারহানার সমর্থক আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল বিপ্লব বলেন,‘এলাকার উন্নয়নের জন্য আমরা প্রত্যাশা করেছিলাম বিএনপি রুমিন আপাকে মনোনয়ন দেবে। কিন্তু দলের সিদ্ধান্তে আমরা হতাশ। তারপরও এলাকার স্বার্থে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করার চেষ্টা করবো।’
তবে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন,
‘আমরা বিএনপি পরিবার। দলের সিদ্ধান্ত অনুযায়ীই কাজ করবো। দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ভোট দিতে পারিনি—দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই আমাদের নৈতিক দায়িত্ব।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



