মার্কা যাই হোক নির্বাচন করব, বিএনপি ছাড়ার ইঙ্গিত দিলেন রুমিন ফারহানা!

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১০:৩২ ২১ ডিসেম্বর ২০২৫
বিএনপি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, নিজের সিদ্ধান্তের চূড়ান্ত ভিত্তি হবে এলাকার মানুষের মতামত। দল বা নির্বাচনী মার্কা যাই হোক না কেন, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচনে অংশ নেবেন তিনি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিএনপি ছাড়ার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে আলোচনা শুরু হয়েছে।
সভায় রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।”
প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথা উল্লেখ করে তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এলাকার মানুষের ভোটে সংসদে যেতে পারলে সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, “গত ১৭ বছরে আমার কী ভূমিকা ছিল, সেটা আমি বলব না—মানুষ জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।”
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সরকার ২০২৬ সালে ভালো নির্বাচন দেওয়ার যে আশ্বাস দিচ্ছে, সে বিষয়ে বিশ্বাস রাখতে চান বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ভোটের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভোটার, প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। গত কয়েক মাস ধরে রুমিন ফারহানা নিয়মিত এই এলাকায় গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




