জুনিয়র ইনস্ট্রাক্টর পদে মুক্তিযোদ্ধা ও অন্য কোটার সনদ চেয়েছে পিএসসি


প্রকাশিত: ১২:০১ ২০ আগস্ট ২০২৪
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর ‘জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)’ (১০ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোটার প্রার্থীদের সনদ/প্রত্যয়নপত্র জমা দিতে বলেছে পিএসসি।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সনদ/পরিচয়পত্র ২০-২২ আগস্টের মধ্যে জমা দিতে হবে। সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় জমা দিতে হবে।
জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) (১০ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোটার প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থী মৌখিক পরীক্ষার সময় কোটার সনদ দাখিল করেননি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তাঁদের নির্ধারিত কোটার পক্ষে এসব সত্যায়িত সনদ/প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
এসব কোটার প্রার্থীদের সনদ/প্রত্যয়নপত্র নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দপ্তরে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো সনদ/প্রত্যয়নপত্র গ্রহণ করা হবে না।
মেট্রোরেলে চতুর্থ ও পঞ্চম গ্রেডে ১৬ পদের আবেদনের সময় বাড়ল
কোটা সংস্কারের আন্দোলনের ফলে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং কোটায় ৭ শতাংশ নিয়োগের সিদ্ধান্তের কথা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে। এর মধ্যে—মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, নৃ-গোষ্ঠী কোটায় ১ শতাংশ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় ১ শতাংশ নিয়োগ পাবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




