ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা


প্রকাশিত: ০২:৪৯ ১১ অক্টোবর ২০২৬
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সোমবার (১২ অক্টোবর) থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে পাঠানো এক চিঠিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারণার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
চিঠি অনুযায়ী, ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে থানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ কাজের জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ তৈরি করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সরকারি সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
এ কারণে তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত আর্থিক ও সামাজিক অবস্থা সম্পর্কে নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে মানুষকে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে প্রচারণা চালানো হবে। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় মন্দির, প্যাগোডা ও গির্জায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হবে।
প্রচারণার অংশ হিসেবে মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে পরিবারের সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা ও আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকতে বলা হবে।
বিশেষ করে কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা দাবি করলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি এই তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে কোনো অর্থ দিতে হবে না।
অন্যদিকে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দুই মিনিটের ঘোষণায় নির্ভুল তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের সহযোগিতা করতে বলা হবে, যাতে তথ্য সংগ্রহ কার্যক্রম থেকে কেউ বাদ না পড়েন।
প্রচারণার বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, এ কার্যক্রমের নামে কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




