আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে নতুন বিতর্ক: দ্বিতীয় স্ত্রীর প্রকাশ্যে সম্পর্কের অভিযোগ ও ছবি প্রকাশ


প্রকাশিত: ০৮:৪৪ ১৪ অক্টোবর ২০২৫
আবারো আলোচনায় ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান। এবার তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার অভিযোগ তুলেছেন, ত্বহার সঙ্গে এক এয়ার হোস্টেস জারিন জাবিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুধু অভিযোগেই থেমে থাকেননি, তিনি ত্বহার শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত জারিন জাবিনের ছবিও প্রকাশ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ পোস্টে সাবিকুন নাহার এসব অভিযোগ তোলেন। তিনি লিখেছেন, তাঁর অতীত জীবনকে সামনে এনে ভক্তরা আদনানকে নিষ্কলুষ প্রমাণ করার চেষ্টা করছেন। পোস্টে তিনি বলেন—
“ভক্তগণ যে আমাকে অপরাধী সাব্যস্ত করতে আমার অতীত জীবনের ছেড়ে আসা ভুল সামনে এনে একজন বর্তমান অপরাধীকে নিষ্কলুষ বানাচ্ছেন— এটা কি আদৌ মার্জনীয়? সত্যের প্রভাব দুর্দমনীয়, যতই ঢেকে রাখা হোক না কেন।”
তিনি অভিযোগ করেন, আদনান একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সম্পর্ক তৈরি করতেন। সাবিকুন নাহারের দাবি—দুই বছর আগে রংপুরের এক তরুণীর সঙ্গে নিয়মিত ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতেন আদনান, এমনকি তাঁকে বাসায় আনার জন্য চাপও দেন।
সাবিকুন নাহারের ভাষায়,
“ওই মেয়ের সঙ্গে যোগাযোগের প্রমাণ ইয়ামিন নামের এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছেও আছে। ইয়ামিন নিজেই স্বীকার করেছে— ভাই (আবু ত্বহা) মেয়েটিকে নিয়ে রাগ করেছিলেন কারণ সে ওই সম্পর্ক বন্ধ করতে চেয়েছিল।”
তিনি আরও দাবি করেন, এক ক্যানসার আক্রান্ত নারীর মেয়ের সঙ্গেও যোগাযোগ রাখতেন আদনান। “মেয়েটির চিকিৎসা সহায়তার অজুহাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন,” বলেন সাবিকুন নাহার। “এমনকি ঢাকায় মেয়েটিকে এনে তার খরচ বহন করতেন, কিন্তু আমাকে কোনোভাবেই বিষয়টিতে সম্পৃক্ত হতে দেননি।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তাঁর মাদ্রাসায় পড়ানো এক শিক্ষিকার সঙ্গেও আদনানের সম্পর্ক গড়ে ওঠে।
“ওই মেয়েকে টাকা-হাদিয়া দিতেন, প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে বলতেন। এমনকি একসময় তার সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলতেন। আমি সন্দেহ করলেও তখন কিছু বলিনি,” লিখেছেন সাবিকুন নাহার।
তিনি অভিযোগ করেন, আদনান নিজেই একাধিকবার স্বীকার করেছেন তাঁর নারী সংক্রান্ত সমস্যা আছে। সাবিকুন নাহারের কথায়,
“রাস্তায় মেয়ে দেখলে পাশে থাকলেও সুবহানাল্লাহ, মাশাল্লাহ বলে তাকিয়ে থাকতেন। তাঁর নজর হেফাজত না করার কারণেই ধ্বংস হয়েছে।”
নিজের ব্যক্তিগত জীবন ভেঙে পড়ার কষ্ট প্রকাশ করে তিনি বলেন,
“আমি আমার পরিবার, আমার সন্তানদের নিয়ে সুখের সংসার গড়তে চেয়েছিলাম। কিন্তু পাঁচ বছরের বিবাহিত জীবনে আমার সবটুকু ভালোবাসার পরও তাঁর জন্য আমি আজ নিঃস্ব।”
অনলাইনে বিষয়টি প্রকাশ করার কারণ ব্যাখ্যা করে সাবিকুন নাহার বলেন,
“দুই বছর ধরে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এখন অনলাইনেই বলছি, কারণ তাঁর অনুসারীরাও অনলাইনেই সক্রিয়। এবার ইনশাআল্লাহ সমাধান হবে।”
এদিকে, এ বিষয়ে আবু ত্বহা মুহাম্মদ আদনান কিংবা এয়ার হোস্টেস জারিন জাবিনের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




