• রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাদিম শরীফ: ঝালকাঠি প্রতিনিধি

নাদিম শরীফ: ঝালকাঠি প্রতিনিধি

তারেক রহমানের ৩১ দফার বার্তা নিয়ে জনগণের দুয়ারে যাবে ঝালকাঠির তাঁতী দল

তারেক রহমানের ৩১ দফার বার্তা নিয়ে জনগণের দুয়ারে যাবে ঝালকাঠির তাঁতী দল

০৫:১৪ ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী তাঁতী দল এক বিশেষ মতবিনিময় সভা ও সাংগঠনিক কর্মশালা আয়োজন করেছে। সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নে কর্মী সভা ও লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় ও সদস্য নবায়নের লক্ষ্যে তৎপরতা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছেসভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা তাঁতী দলের সভাপতি মো: ওয়াহেদুজ্জামান (ফিরোজ), সঞ্চালনা করেন অ্যাড. মো: বাদশা মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: বাচ্চু হাসান খান। প্রধান বক্তা ছিলেন মো: গোলাম মোস্তফা এবং বিশেষ বক্তা ছিলেন মো: আইয়ুব খান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য অগ্রণী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।