নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত: সেনাপ্রধান


প্রকাশিত: ১২:৫০ ২২ মে ২০২৫
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি জানান, এ বিষয়ে তাঁর অবস্থান আগের মতোই রয়েছে এবং দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের। বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসের অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাখাইন রাজ্যে মানবিক করিডর গঠনের বিষয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসা উচিত এবং তা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং যেকোনো উদ্যোগ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নেওয়া উচিত।
‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ বিশৃঙ্খলার বিষয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখন আরও কঠোর অবস্থান নিচ্ছে। জনতার নামে সংঘবদ্ধ সহিংসতা আর বরদাশত করা হবে না।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার বিষয়েও মত দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতাদের মতামত নেওয়া প্রয়োজন। রাজনৈতিক সরকারের মাধ্যমেই এমন সিদ্ধান্ত হওয়া উচিত।
সংস্কার নিয়ে তিনি বলেন, কী ধরনের সংস্কার হচ্ছে বা কীভাবে তা বাস্তবায়িত হচ্ছে—সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি, এবং তাঁর সঙ্গে এ বিষয়ে কোনো পরামর্শও করা হয়নি।
সামনে ঈদুল আজহা উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাসদস্যদের প্রস্তুত থাকতে বলেন তিনি। মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।
সবশেষে সেনাবাহিনী প্রধান স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনো এমন কিছুতে যুক্ত হবে না, যা জাতীয় স্বার্থ বা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থেকে ভবিষ্যৎ নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। এ ছাড়া তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




