কাশিমপুরে কারাগারে আইভী, কান্না আর স্লোগানে ভাসলো নারায়ণগঞ্জ!


প্রকাশিত: ০২:৩৮ ৯ মে ২০২৫
নারায়ণগঞ্জের জনপ্রিয় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে স্থানান্তর করা হয়।
যিনি তিনবারের নির্বাচিত মেয়র, যাকে নারায়ণগঞ্জের মানুষ ভালোবেসে “আইভী আপা” বলে ডাকেন — আজ তাকে দেখতে হলো এক ভিন্ন চিত্র। সকাল ১০টায় আদালতে হাজির করা হলে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি, আইভীর পক্ষ থেকেও জামিন চাওয়া হয়নি। আদালতের রায় অনুসারে সরাসরি কারাগারে পাঠানো হয় তাকে।
তবে যা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে শহরবাসীকে, তা হলো বৃহস্পতিবার রাতে পুলিশ যখন তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ পৌঁছায়, তখন মুহূর্তেই আশপাশের মানুষ রাস্তায় নেমে আসেন।
সাধারণ মানুষ, তরুণ-তরুণী, বৃদ্ধা নারীরা— সবাই এক কণ্ঠে বলতে থাকেন:
“রাতের আঁধারে আইভী আপাকে নিয়ে যেতে দেব না।”
পুরো রাত কাটে এক ভিন্ন রকম উৎকণ্ঠায়। কেউ বাড়ির সামনে বসে ছিল, কেউ চোখে জল মুছছিল— এমন আবেগময় দৃশ্য নারায়ণগঞ্জ অনেক দিন দেখেনি।
সকাল পৌনে ৬টার দিকে আইভী নিজেই বেরিয়ে আসেন তার দেওভোগের বাসা থেকে। পুলিশের গাড়িতে চেপে যাওয়ার সময়ও শত শত মানুষ তাকে একনজর দেখতে দাঁড়িয়ে থাকে রাস্তায়। “আইভী আপা, আমরা আপনার সঙ্গে আছি”— এ স্লোগানে কেঁপে ওঠে শহরের বাতাস।
তাকে যেভাবে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে অনেকের হৃদয়ে রয়ে গেছে প্রশ্ন, ক্ষোভ আর ভালোবাসায় গাঁথা এক দীর্ঘশ্বাস।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




