৪ ঘণ্টার গণনা শেষে পাওয়া গেল ৬ কোটি টাকা, হিসাব চলমান

টাকা গণনা করে বান্ডিলগুলো সাজিয়ে রাখা হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পাগলা মসজিদে

প্রকাশিত: ০৪:৫৮ ৩০ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুকের টাকা গণনা অব্যাহত আছে। চার ঘণ্টার গণনায় পাওয়া গেছে ছয় কোটি টাকা। বর্তমানে খুচরা টাকা গণনা করা চলছে । গণনা শেষ হতে সন্ধ্যা হয়ে যাবে।
দুপুরে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজুল করিমের উপস্থিতিতে ১ হাজার ও ৫০০ টাকার নোটের ৬ কোটি টাকার বান্ডিলগুলো বস্তায় ভরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা স্থানীয় রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি গণনা শেষ হতে সন্ধ্যা লেগে যেতে পারে। এবার দানসিন্দুক ও টাকার বস্তার সংখ্যা বেশি হওয়ায় এবার টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ৩ মাস ১৩ দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক খুলে পাওয়া গেছে ২৯ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। সকাল আটটার দিকে এসব টাকা গণনার কাজ শুরু করা হয়।
জেলা শহরের নরসুন্দা নদীতীরের ঐতিহাসিক এই মসজিদটিতে লোহার দানসিন্দুকগুলো প্রতি তিন থেকে চার মাস পর পর খোলা হয়। আগে ৯টি সিন্দুকের পর এবার আরও দুইটি সিন্দুক বাড়ানো হয়েছে। গত ১৭ আগস্ট খোলা হয়েছিল ৯টি দানসিন্দুক। তখন ২৮ বস্তার মধ্যে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকাসহ ছিল বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা।
প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার প্রায় আড়াই শ শিক্ষার্থী, ব্যাংকের ৭০ কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সাড়ে তিন শ মানুষ এই গণনার কাজ করছেন।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, “পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়।”
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি স্থাপিত।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে, অটোরিকশার ওপর পড়ে শিক্ষিকা নিহত
- অনলাইন আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা বিএনপি
- সিআইডি পরিচয়ে প্রতারণা, গ্বালিয়রে তরুণী গ্রেপ্তার
- হরমুজ প্রণালির কেশম দ্বীপে প্রবেশ করা ড্রোন রুখে দিলো ইরান!
- পশ্চিম তীরে রাতভর আইডিএফ অভিযান, দক্ষিণ লেবাননে সরিয়ে নেওয়ার নির্দেশ
- হরমুজে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি
- পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি
- হরমুজে হামলা হলে ইরানকে ‘মুছে ফেলা’ হবে—ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
- চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
- ভোট গণনায় এগিয়ে বিজেপি, উৎসবমুখর দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- দিল্লি সফর শেষে একই বিমানে মরিশাস যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন





