মর্মান্তিক মৃত্যুর শিকার চার হাজারের বেশি পাখির এই ছবি পেয়েছে গ্র্যান্ড প্রাইজ।


প্রকাশিত: ০৪:৫৭ ৫ অক্টোবর ২০২৪
চক্রাকার কয়েকটি সারিতে চার হাজারের বেশি মৃত পাখি। মধ্যমণি হয়ে আছে বড় আকারের একটা পাখি। মৃত পাখিদের এই ছবি দেখেই মনটা বিষণ্ন হয়ে পড়ে। পাখিগুলোর মৃত্যুর কারণ জেনে আরও ভার হয়ে যায় মন। সুউচ্চ ভবনের কাচের দেয়ালে ধাক্কা খেয়ে, কাচের জানালায় বাড়ি খেয়ে মারা পড়েছে তারা।
কানাডার আলোকচিত্রী প্যাট্রিসিয়া হোমোনিলো এই ছবির নাম দিয়েছেন ‘হোয়েন ওয়ার্ল্ডস কলাইড’ বা ‘পৃথিবীরা যখন ধাক্কা খায়’। গত মাসে দ্য বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৪–এ পুরস্কার জিতেছে মৃত পাখিদের এই ছবি। আয়োজকেরা জানিয়েছেন, এবার ২৩ হাজারের বেশি ছবি জমা পড়েছিল, তার মধ্যে ‘কনজারভেশন’ শাখার বিজয়ী প্যাট্রিসিয়ার ছবিটি সামগ্রিকভাবেও সেরা হয়েছে।

প্যাট্রিসিয়া একজন সংরক্ষণ-আলোকচিত্রী। কানাডার ‘ফ্যাটাল লাইট অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের একটি কর্মসূচির সঙ্গে যুক্ত। টরন্টোতে আহত পাখি উদ্ধার ও শুশ্রূষার ব্যবস্থা করে থাকেন তাঁরা। প্যাট্রিসিয়া বলছিলেন, ‘উত্তর আমেরিকায় প্রতিবছর ভবনের কাচের দেয়ালসহ জানালায় ধাক্কা খেয়ে এক শ কোটির বেশি পাখি মারা যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, অধিকাংশ পাখিই আমরা মৃত অবস্থায় পাই। তখন এসব মৃত পাখি আমরা সংগ্রহ করে রাখি। মানুষকে সচেতন করতে বছর শেষে একটি প্রদর্শনীর আয়োজন করে থাকি।’
এমনই একটি প্রদর্শনী থেকে পুরস্কার বিজয়ী ছবিটি তুলেছিলেন প্যাট্রিসিয়া হোমোনিলো। তিনি চান হাজারো মৃত পাখির এই ছবি মানুষের মনে দাগ কাটুক। পাখিদের সুরক্ষা দেবে, এমন কাচ ব্যবহারের ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ুক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - লাইফ স্টাইল
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
