কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও যৌথ সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:৪৬ ৪ জানুয়ারী ২০২৬
যশোরের কেশবপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর শহরের আবু শরফ সাদিক অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারি রবু, পৌর বিএনপির সভাপতি আব্দুর সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কৌতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলা উদ্দিন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
যৌথ সভার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমানকে প্রধান সমন্বয়ক করা হয়। কমিটির সদস্য হিসেবে রাখা হয় কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানকে।
এছাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাককে এবং সদস্য সচিব করা হয় উপজেলা বিএনপির সহ-সভাপতি আলা উদ্দিন আলাকে। পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান পৌর বিএনপির সভাপতি আব্দুর সামাদ বিশ্বাস এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। দোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- অরিজিৎের পথেই কি শ্রেয়া? প্লেব্যাক ছাড়ার ইঙ্গিতে চমকে গেল ভক্তরা
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ বহু
- কয়েক সেকেন্ডের জন্য প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান মোজতবা খামেনি
- সংসদের সেই আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক
- ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: “আমাদের তাদের দরকার নেই” মিত্রদের ‘না’ বলায় কড়া বার্তা




