ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা


প্রকাশিত: ১২:১৪ ১৫ অক্টোবর ২০২৬
ইরানের পারমাণবিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য নতুন হামলায় শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান পুনরায় শুরুর নির্দেশ দিলে এই অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিএনএন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার একাধিক বিকল্প প্রস্তুত রেখেছে। এর মধ্যে দেশটির পারমাণবিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে শক্তিশালী বোমা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
বিশেষ করে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা, সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংরক্ষিত রয়েছে।
তবে বিশাল ধ্বংসক্ষমতা থাকা সত্ত্বেও ‘মাদার অব অল বোম্বস’ গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে কতটা কার্যকর হবে, তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।
জিপিএসনিয়ন্ত্রিত জিবিইউ-৪৩/বি বোমাটি বিস্তৃত এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কিন্তু এটি শক্ত পাথরের গভীরে প্রবেশের জন্য বিশেষভাবে তৈরি নয়। ফলে গ্রানাইট পাথরের নিচে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংসের ক্ষেত্রে এর সীমাবদ্ধতা থাকতে পারে।
এদিকে ঘনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি এমন অস্ত্র ব্যবহার করা হলে ব্যাপক বেসামরিক হতাহতের আশঙ্কা রয়েছে।
তবে ইরানে নতুন হামলা কিংবা এই বোমা ব্যবহারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এটি আপাতত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




