• সোমবার , ০৫ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী

বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪ ৫ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার একদিন পর আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৫ অক্টোবর) সকালে বিজেপিতে যোগ দিয়ে পরে রাজ্যসভার মনোনয়নপত্র জমা দেন তিনি।

রোববার বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে রুক্মিণী মল্লিক, অর্থাৎ কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে। এর পরদিনই কলকাতায় বিজেপির দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।

কোয়েল এর আগে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন। চলতি বছরের জুলাইয়ে তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পরে তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি পশ্চিমবঙ্গের আসন্ন উপনির্বাচনের জন্য কোয়েলকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে। একই সঙ্গে উত্তরাখণ্ডের রাজ্যসভা নির্বাচনে দীনেশ আর্যকে প্রার্থী করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ অক্টোবর।

দলে যোগ দেওয়ার পর কোয়েল জানান, তিনি পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে চান। বিরোধী রাজনৈতিক দল নিয়ে নেতিবাচক মন্তব্যে না গিয়ে নিজের দলের ইতিবাচক কাজ ও নীতির কথাই তুলে ধরতে চান বলেও জানান তিনি।

কোয়েলের রাজনৈতিক দলবদলকে ঘিরে এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তৃণমূলের সাবেক রাজ্যসভা সদস্য হিসেবে পদত্যাগের পর এবার বিজেপির প্রার্থী হওয়ায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নজর রয়েছে।

বিজ্ঞাপন