ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও


প্রকাশিত: ০২:২৯ ২৯ আগস্ট ২০২৬
জাপানের রাজধানী টোকিওকে ঘিরে যৌন পর্যটনের একটি নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির দুর্বল অর্থনীতি, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং ইয়েনের দুর্বলতার পাশাপাশি করোনা মহামারির পর বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ায় এই পরিস্থিতি আরও দৃশ্যমান হয়েছে। বিশেষ করে টোকিওর কাবুকিচো এলাকার ওকুবো পার্ককে কেন্দ্র করে স্থানীয় তরুণীদের যৌনকর্মে জড়িয়ে পড়া এবং বিদেশি পুরুষদের আনাগোনা নিয়ে বিভিন্ন সংগঠন ও অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
তরুণদের নিয়ে কাজ করা সংগঠন লিয়াজোঁ কাউন্সিল প্রটেকটিং ইয়ুথের মহাসচিব ইয়োশিহিদে তানাকার মতে, মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদেশি পুরুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের পুরুষ সেখানে আসছেন এবং তাদের মধ্যে চীনা নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য। অর্থনৈতিক চাপের কারণে কিছু তরুণী জীবিকা নির্বাহের জন্য যৌন শিল্পে প্রবেশ করছেন বলেও তিনি দাবি করেন।
টোকিওর কাবুকিচো এলাকায় যৌন ব্যবসাকে ঘিরে নানা ধরনের ঝুঁকির কথাও সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু নারী করোনা-পরবর্তী আর্থিক সংকট, ঋণ কিংবা হোস্ট ক্লাবের খরচ মেটাতে এই পেশায় জড়িয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব কর্মকাণ্ডের প্রচার বাড়ায় বিদেশি পর্যটকদের মধ্যে ওই এলাকার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপানি পুলিশ অভিযানও চালাচ্ছে।
বিষয়টি শুধু আইনশৃঙ্খলা বা স্থানীয় সামাজিক সমস্যা হিসেবে দেখছেন না জাপানের কয়েকজন রাজনীতিক ও অধিকারকর্মী। তাদের মতে, বিদেশিদের মধ্যে টোকিওর যৌন ব্যবসা নিয়ে আগ্রহ বাড়লে তা জাপানি নারীদের আন্তর্জাতিকভাবে উপস্থাপনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সময়ে দুর্বল ইয়েন জাপানকে বিদেশি পর্যটকদের কাছে তুলনামূলক সস্তা করে তুলেছে এবং ২০২৪ সালে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। ফলে পর্যটন বৃদ্ধির ইতিবাচক প্রভাবের পাশাপাশি এর অন্ধকার দিক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




