ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু


প্রকাশিত: ০৫:০২ ২ জুলাই ২০২৬
ইউক্রেনের ধারাবাহিক হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পেট্রল সংকট মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানি শুরু করেছে রাশিয়া। শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সমুদ্রপথে ভারতীয় পেট্রলের চালান রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে।
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে জ্বালানি সংকটের প্রভাব দেখা যাচ্ছে। কয়েকটি এলাকায় ফিলিং স্টেশনে সরবরাহ সীমিত হয়েছে, দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং পেট্রলের দামও বেড়েছে। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর চেষ্টা করছে মস্কো।
সূত্রের তথ্য অনুযায়ী, ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার পথে রয়েছে। আরও দুটি ট্যাংকারে ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রল পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে কোন ভারতীয় রিফাইনারি এই জ্বালানি রপ্তানি করছে, তা এখনো নিশ্চিত নয়।
রাশিয়া শুধু ভারত নয়, বেলারুশসহ অন্যান্য দেশ থেকেও পেট্রল আমদানির পরিকল্পনা করছে। গ্রীষ্মকালীন বাড়তি চাহিদার সময় দেশটিতে প্রতিদিন প্রায় ১ লাখ ১০ হাজার টন পেট্রল প্রয়োজন হয়। তাই স্থানীয় উৎপাদন ব্যাহত হওয়ায় আমদানির ওপর নির্ভরতা বাড়ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




