ইরান ইস্যুতে এরদোয়ানকে যুদ্ধ থেকে দূরে রাখার দাবি ট্রাম্পের


প্রকাশিত: ০২:৩৬ ২৬ জুন ২০২৬
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার সময় তুরস্ক সরাসরি সংঘাতে জড়াতে পারত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তবে ব্যক্তিগত অনুরোধের পর তিনি যুদ্ধ থেকে দূরে থাকেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। বিশেষ করে তুরস্কের অবস্থান নিয়ে তখন উদ্বেগ ছিল বলে তিনি দাবি করেন।
ট্রাম্পের মতে, এরদোয়ান ইসরায়েলের নীতির সমালোচক হওয়ায় তুরস্কের সরাসরি সম্পৃক্ততার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তিনি নিজে এরদোয়ানের সঙ্গে যোগাযোগ করে সংঘাতে না জড়ানোর আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তার অনুরোধের পর তুর্কি প্রেসিডেন্ট পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখেন। তিনি এরদোয়ানকে প্রভাবশালী নেতা হিসেবেও উল্লেখ করেন।
এদিকে তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও কথা বলেন ট্রাম্প। তুরস্কের এফ-৩৫ যুদ্ধবিমান ও জেট ইঞ্জিন সংক্রান্ত আগ্রহের বিষয়ে তিনি ইতিবাচক ইঙ্গিত দেন। তার ভাষায়, আঙ্কারাকে সন্তুষ্ট করতে পারে—এমন কিছু করার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি আগামী ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে তিনি আঙ্কারায় অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানান।
তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্যকে আপাতত রাজনৈতিক দাবি হিসেবেই দেখা হচ্ছে। কারণ তুরস্কের পক্ষ থেকে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে যাওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



