যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬


প্রকাশিত: ০২:১২ ১৯ জুন ২০২৬
যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নাবাতিহসহ কয়েকটি এলাকায় চালানো বিমান ও গোলাবর্ষণে নারী-শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রাতভর নাবাতিহ, কাফার জুজ, কাফার রেমান, জেবদিনসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় হামলা চালানো হয়। পরে কাফার তিবনিত ও রায়হান পাহাড় এলাকায়ও বিমান হামলা হয়। কয়েকটি আবাসিক ভবন ও সড়ক লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই তারা হামলা চালিয়েছে। তবে লেবাননের পক্ষ থেকে এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম তীব্র আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
নাবাতিহ ও আশপাশের এলাকায় হামলার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ হতাহতদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা কার্যক্রম চালাচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে হামলা হওয়ায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




