বাংলাদেশে যৌথ ড্রোন কারখানার প্রস্তাব দিয়েছে তুরস্ক, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা


প্রকাশিত: ০৪:৩০ ৫ জুন ২০২৬
বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অংশ হিসেবে তুরস্ক বাংলাদেশে একটি যৌথ ইউএভি (Unmanned Aerial Vehicle) বা ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, তুরস্কের বহুল আলোচিত Bayraktar TB2 ও Akıncı ধরনের ড্রোনের সহ-উৎপাদন বাংলাদেশে হতে পারে।
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং পরবর্তী প্রতিরক্ষা আলোচনা ঘিরে এ প্রস্তাব সামনে আসে। একই সঙ্গে তুরস্ক বাংলাদেশকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক বিমান ক্রয়ের প্রস্তাবও দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপিত হলে দেশটির প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer), দক্ষ জনবল তৈরি এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে। এটি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় সামরিক আধুনিকায়নের লক্ষ্য পূরণেও সহায়ক হতে পারে।
তবে বিষয়টি এখনও প্রস্তাব ও আলোচনার পর্যায়ে রয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষর হয়েছে বলে প্রকাশ্যে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে স্থানীয়ভাবে ড্রোন উৎপাদনের লক্ষ্যে চীনের সঙ্গে একটি পৃথক প্রযুক্তি হস্তান্তরভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যেই তুরস্কের নতুন প্রস্তাব দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



