একদিনে ৫০ শহর-গ্রাম খালি করার নির্দেশ, আতঙ্কে লেবাননজুড়ে ছুটছে মানুষ


প্রকাশিত: ০১:১৫ ২৭ মে ২০২৬
দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বড় ধরনের সামরিক অভিযান বা হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ধারাবাহিকভাবে একাধিক সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় ১০ ঘণ্টা ধরে দেওয়া এসব নির্দেশনায় সংশ্লিষ্ট এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
সবচেয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবিতাহর বাসিন্দাদের। পুরো শহরের মানুষকে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে।
এই আকস্মিক ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ছুটছেন। কেউ গাড়িতে, কেউ মোটরসাইকেলে, আবার অনেকে প্রয়োজনীয় সামগ্রী হাতে পায়ে হেঁটে এলাকা ছাড়ছেন।
ইসরায়েলের প্রকাশিত তালিকায় দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি পরিচিত শহর ও গ্রামের নাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জেবশিত, কফর সির, মাজদাল সিলম, মারাকা, জুয়াইয়া এবং দেইর কিফা।
বিশ্লেষকদের মতে, এত অল্প সময়ের মধ্যে এত বড় পরিসরে মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও বাড়ছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মেসিকে বিশ্বসেরা মানলেও ইয়ামালের আদর্শ নেইমার
- সৌদিতে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো
- লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা
- ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা
- ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
- এনসিপি নেতার বিরুদ্ধে তরুণীকে বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ
- হিজাব ছাড়া পারফর্ম করায় ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
- পঞ্চগড়ে সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু, শোকে কুমারটোল গ্রাম
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা
- দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
- ইংল্যান্ড থেকে আরও দুই ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে
- ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার, অধিনায়ক জেমস রদ্রিগেজকে
- বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ আর্জেন্টিনার জন্য, চোটে এমিলিয়ানো মার্টিনেজ নিয়ে শঙ্কা
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি




