নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক

প্রকাশিত: ০৬:২২ ২০ মে ২০২৬
নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র আফতেনপোস্তেনে প্রকাশিত একটি রাজনৈতিক কার্টুনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কার্টুনটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপুড়ে হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রকাশিত চিত্রে দেখা যায়, মোদিকে একটি সাপের মতো দেখতে জ্বালানি পাম্পের পাইপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে প্রকাশিত একটি মতামতধর্মী লেখায় তাকে ‘চতুর এবং কিছুটা বিরক্তিকর মানুষ’ বলেও উল্লেখ করা হয়।
কার্টুন প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। অনেক ভারতীয় ব্যবহারকারী এটিকে বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেন। তাদের অভিযোগ, পশ্চিমা গণমাধ্যমের একটি অংশ দীর্ঘদিন ধরে ভারতকে পুরোনো স্টেরিওটাইপের মাধ্যমে উপস্থাপন করে আসছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এই ধরনের চিত্রায়ণ নতুন নয়; বরং পশ্চিমা মিডিয়ায় ভারতকে ‘সাপ ও সাপুড়ের দেশ’ হিসেবে দেখানোর একটি পুরোনো প্রবণতারই পুনরাবৃত্তি ঘটেছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের উপস্থাপন নিয়ে আপত্তি আরও জোরালো হয়েছে বলে জানা যায়।
বিতর্কের পেছনে নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময়ের একটি ঘটনাও আলোচনায় এসেছে। ওই সফরে এক নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়াকে কেন্দ্র করে অনলাইনে আলোচনা শুরু হয়, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে আবারও মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গচিত্র এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার সীমা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক সামনে এসেছে। তাদের মতে, ব্যঙ্গচিত্র একদিকে যেমন মতপ্রকাশের স্বাধীনতার অংশ, অন্যদিকে তা অনেক সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতার সংঘাতে রূপ নেয়।
উল্লেখ্য, বৈশ্বিক সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে নরওয়ে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ভারতের অবস্থান সাম্প্রতিক সূচকে ১৫৪ থেকে নেমে ১৫৭-এ এসেছে, যা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
- রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু
- নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
- ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
- একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত
- বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা




