হরমুজ ঘিরে নতুন শঙ্কা, ৩০টি মিসাইল সাইট পুনরুদ্ধার করেছে ইরান


প্রকাশিত: ০৩:৫৫ ১৩ মে ২০২৬
হরমুজ প্রণালির পাশে থাকা নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি পুনরুদ্ধার করেছে ইরান। ফলে ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো আবারও ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম The New York Times।
গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন এসব সাইটে মোবাইল লঞ্চার মোতায়েন করেছে। এর ফলে দেশটি দ্রুত স্থান পরিবর্তন করে বিভিন্ন এলাকা থেকে মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হবে। এছাড়া কয়েকটি সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।
মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হরমুজ সংলগ্ন ৩৩টি মিসাইল সাইটের মধ্যে মাত্র তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। বাকি সাইটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত পুনরায় সচল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, এর ফলে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে।
এদিকে বার্তাসংস্থা Reuters জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে সৌদি আরবও গোপনে ইরানের ভেতরে হামলা চালিয়েছে। পশ্চিমা দুই কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, গত মার্চে সৌদি আরব একাধিক গোপন অভিযান পরিচালনা করে। তবে ইরানের কোন স্থাপনায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




