গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০২:৫৫ ২২ এপ্রিল ২০২৬
ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
দেশটির বিচার বিভাগের আনুষ্ঠানিক সংবাদমাধ্যম মিজান নিউজ-এর বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হন বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা মেহদি ফরিদ। পরবর্তীতে ইরান-এর সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং সেই রায়ের ভিত্তিতেই ফাঁসি কার্যকর করা হয়।
মিজান নিউজ জানায়, তদন্ত চলাকালে ফরিদ ইসরায়েলি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেন। এসব তথ্যের মধ্যে ছিল সরকারি প্রতিষ্ঠানের কাঠামো, অভ্যন্তরীণ ভবনের নকশা, প্রতিরক্ষা স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের গুরুত্বপূর্ণ নথিপত্র।
ঘটনাটি ইরান ও ইসরায়েল-এর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- নাহিদ ইসলাম: ছাত্রজীবন, জুলাই আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- ওসমান হাদি হত্যা মামলায় ১৭তম বারের মতো পিছাল তদন্ত প্রতিবেদন
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- বাংলাদেশিদের জন্য জাপান-গ্রামীণ যৌথ উদ্যোগে ‘স্পার্ক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ
- ব্রাজিলের সামনে কঠিন নকআউট পথ, ফাইনালে যেতে হারাতে হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়নকে
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- প্রধানমন্ত্রীর আশ্বাস, এবারের বাজেটে মিলবে সাধারণ মানুষের স্বস্তি
- বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, আহত ১০
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় আজ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত সেনা; ক্ষতিগ্রস্ত ২ রিপার ড্রোন
- ইরানের দুই দ্বীপে মার্কিন বিমান হামলা, ধ্বংস রাডার ও ড্রোন স্থাপনা
- গরু আগে থেকেই রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
- হরমুজের পর এবার বাব আল-মান্দেব, ইরানে হুশিয়ারিতে বিশ্ববাজারে উদ্বেগ
- বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন জিনেদিন জিদানের ছেলে লুকা
- রাজধানীতে বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধার!
- পিএসজির ঐতিহাসিক জয়ের রাতে উত্তপ্ত প্যারিস, গ্রেপ্তার ৪০০-এর বেশি





