ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত


প্রকাশিত: ০৪:৪২ ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানিয়েছে, চলমান “অপারেশন এপিক ফিউরি” শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানি হামলায় অন্তত ৪১৫ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্যের বরাতে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর থেকেই পাল্টাপাল্টি হামলায় অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এই সংঘাতে এখন পর্যন্ত ১,৩০০-র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা পার্শ্ববর্তী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতির মধ্যেই ১১ এপ্রিল পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বিরল সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়, তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।
এদিকে, সংকট নিরসনে নতুন করে আলোচনার পরিবেশ তৈরিতে মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে, যেখানে বিক্ষোভকারীরা এই সংঘাত বন্ধের দাবি জানাচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




