পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”


প্রকাশিত: ০৩:০৯ ১৩ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ-কে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, পোপ লিও অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে তার অবস্থান “অত্যন্ত ভয়াবহ”। পরে সাংবাদিকদের সামনে তিনি সরাসরি বলেন, “আমি এই পোপের একদমই ভক্ত নই।”
ট্রাম্পের এ মন্তব্যের পেছনে মূলত বৈদেশিক নীতি ও পারমাণবিক ইস্যুতে পোপের অবস্থান নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি পোপ লিও যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক অবস্থান ও সম্ভাব্য সামরিক হুমকির সমালোচনা করেন এবং বলেন, কোনো দেশ ধ্বংস করার হুমকি গ্রহণযোগ্য নয়। এর আগেও তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
অন্যদিকে ট্রাম্প দাবি করেন, পোপের অবস্থান “দুর্বল” এবং তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এর আগে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে এক ভাষণে পোপ যুদ্ধ ও সহিংসতা নিয়ে কঠোর মন্তব্য করেন এবং যুদ্ধবাজ নেতাদের সমালোচনা করেন।
এই বক্তব্য ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক শক্তির অবস্থান নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



