হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁপ


প্রকাশিত: ১২:১৬ ১৩ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর সম্ভাব্য নৌ-অবরোধের ঘোষণা দেওয়ার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গেছে। লেনদেনের শুরুতেই এই প্রভাব দেখা যায়, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দামও প্রায় ৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর আগে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখানে চলমান সংঘাতের কারণে তা বারবার অস্বাভাবিকভাবে ওঠানামা করছে।
বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য অবরোধ কার্যকর হলে ইরান-সংশ্লিষ্ট প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, যা বাজারে বড় ধরনের ঘাটতি তৈরি করবে। এমএসটি মার্কির জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিকের মতে, বাজার ইতোমধ্যেই যুদ্ধ-পূর্ব অস্থির অবস্থায় ফিরে গেছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী শিগগিরই অবরোধ কার্যকর করতে পারে। ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও সমাধান না হওয়া এবং ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আগামী নির্বাচন পর্যন্ত জ্বালানি তেলের দাম উচ্চ পর্যায়েই থাকতে পারে।
অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব জানিয়েছে, তারা পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে। তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বাধা বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা দিতে পারে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




