নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে মুখোমুখি লড়াই


প্রকাশিত: ১১:১৮ ৪ এপ্রিল ২০২৬
ইরানের ভেতরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাতে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা ইরানে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে একই দিন সকালে ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে।
বিমানটিতে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের লক্ষ্যেই বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে।
উদ্ধার অভিযানের সময় মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হতে দেখা যায়। তবে সেটি পরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
এদিকে নিখোঁজ পাইলটকে খুঁজে পেতে পাল্টা তৎপরতা শুরু করেছে ইরানি বাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারলে পুরস্কার দেওয়া হবে।
উল্লেখ্য, একই দিনে Hormuz Strait সংলগ্ন পারস্য উপসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের আরেকটি এ-১০ ধরনের যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছে বলে জানা গেছে। এই ধরনের বিমান সাধারণত কাছ থেকে আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




