দুবেলা খাবার আর আশ্রয়ের নিশ্চয়তা পেতে স্বেচ্ছায় জেল বেছে নিল তরুণ!


প্রকাশিত: ০৩:০১ ২৪ ফেব্রুয়ারী ২০২৬
চরম বেকারত্ব, অনাহার আর আশ্রয়হীনতার চাপ সহ্য করতে না পেরে এক রুশ তরুণ শেষ পর্যন্ত স্বেচ্ছায় কারাগারকেই নিজের নিরাপদ ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। জীবনের ন্যূনতম নিশ্চয়তা—দুবেলা খাবার ও মাথার ওপর ছাদ—পাওয়ার আশায় নেওয়া তার এই সিদ্ধান্ত সামাজিক বাস্তবতার এক নির্মম দিক উন্মোচন করেছে।
২০ বছর বয়সী ওলেগ নামের ওই তরুণ রাশিয়ার বাশকর্তোস্তান প্রজাতন্ত্র-এর বাসিন্দা। উচ্চমাধ্যমিক শেষ করে সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব শেষ করে কাজের খোঁজে উফা শহরে পাড়ি জমান। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও কোনো স্থায়ী চাকরি জোটাতে পারেননি। অর্থসংকট, খাবারের অভাব এবং থাকার জায়গা না থাকায় তিনি চরম হতাশায় ভুগতে থাকেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, টানা তিন দিন না খেয়ে থাকার পর ওলেগ ইচ্ছাকৃতভাবে এমন একটি পরিকল্পনা করেন, যাতে তাকে গ্রেফতার করা হয়। প্রথমে তিনি একটি হোটেলে ঢুকে বোমা হামলার হুমকি দেন। সেখানে উপস্থিত কেউ তার কথা গুরুত্ব না দিলে তিনি জানালা দিয়ে বের হয়ে পাশের একটি বিমানবন্দরে গিয়ে নিজের কাছে বিস্ফোরক থাকার দাবি করেন।
বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে ওলেগ অকপটে স্বীকার করেন, গ্রেফতার হওয়ার উদ্দেশ্যেই তিনি মিথ্যা বোমা হামলার নাটক সাজিয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের একটি দল পরীক্ষা করে তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ঘোষণা করে।
আদালত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছর তিন মাসের কারাদণ্ড দেন। তবে রায় শুনে ওলেগ বিচলিত না হয়ে বরং স্বস্তি প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, অন্তত কারাগারের ভেতরে কয়েক বছর তাকে অনাহারে থাকতে হবে না এবং আশ্রয়ের জন্য পথে পথে ঘুরতে হবে না।
এই ঘটনা সমাজে বেকারত্ব ও দারিদ্র্যের গভীর সংকটের একটি হৃদয়বিদারক চিত্র তুলে ধরে, যেখানে জীবনের মৌলিক প্রয়োজন নিশ্চিত করতেই একজন তরুণ কারাগারকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন।
সূত্র: সামা টিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



