বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, উদ্বিগ্ন প্রবাসীরা


প্রকাশিত: ০৫:৫৭ ৬ জানুয়ারী ২০২৬
যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে চলমান ধরপাকড় ও কঠোর অবস্থানের মধ্যেই বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখন উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। অনেক প্রবাসীই আশঙ্কা করছেন, এই পোস্টের পর তাদের ওপর নজরদারি ও চাপ আরও বাড়তে পারে।
সোমবার ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা গ্রহণ করছে, তার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, তালিকার ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা পাচ্ছে। এই তথ্য প্রকাশের পরই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিবাসীদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থার ওপর ‘বোঝা’ হিসেবে উপস্থাপন করে আসছেন। তিনি সরকারি সুযোগ-সুবিধা কমানো এবং অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন। তার এমন বক্তব্য ও পদক্ষেপের ফলে বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসীর মধ্যেই অনিশ্চয়তা ও ভয় কাজ করছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে বসবাস করছেন এবং সঠিক তথ্যের ভিত্তিতে সরকারি সুবিধা নিচ্ছেন, তাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা নিয়মবহির্ভূতভাবে সরকারি সহায়তা গ্রহণ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ড বাতিলের ঝুঁকিও থাকতে পারে বলে তিনি সতর্ক করেন।
এদিকে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার, খাদ্য সহায়তা ও সামাজিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব কর্মসূচির ওপর অনেক অভিবাসী পরিবার নির্ভরশীল হওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
সব মিলিয়ে ট্রাম্পের এই পোস্ট ও পরবর্তী নীতিগত ঘোষণায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই এখন নিজেদের আইনি অবস্থান ও সরকারি সুবিধা গ্রহণের বিষয়টি নতুন করে যাচাই করছেন, যাতে ভবিষ্যতে কোনো ঝুঁকির মুখে পড়তে না হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



