আফগান সীমান্ত বন্ধ, পাকিস্তানে টমেটো প্রতি কেজি ৬০০ রুপি!


প্রকাশিত: ০৫:৩৭ ২৪ অক্টোবর ২০২৫
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের কারণে পাকিস্তানের বাজারে টমেটোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ইসলামাবাদের খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৬০০ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬০ টাকা। সীমান্ত বন্ধের ফলে আফগানিস্তান থেকে সরবরাহ বন্ধ হওয়ায় দেশব্যাপী টমেটোর ঘাটতি তৈরি হয়েছে।
উত্তর-পশ্চিমের টরখাম ও দক্ষিণ-পশ্চিমের চমন সীমান্ত ক্রসিং বন্ধ হওয়ায় চলতি মাসের শুরু থেকে বাণিজ্য ও যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে। সাধারণত পাকিস্তানে উৎপাদন কমে গেলে আফগানিস্তান থেকে এই সীমান্ত দিয়ে টমেটো ও অন্যান্য দ্রুত পচনশীল পণ্য আমদানি করা হতো। তবে এখন সরবরাহ কমে যাওয়ায় দাম ৪০০ শতাংশের বেশি বেড়ে গেছে।
ইসলামাবাদের জি-৯ সবজি বাজারের ক্রেতা শান মসিহ জানান, রান্নার জন্য প্রয়োজনীয় টমেটোর মূল্য বেড়ে যাওয়ায় তারা চিন্তিত। বিক্রেতা মোহাম্মদ ইমরান বলেন, ইরান, সিন্ধু ও কোয়েটা থেকে এখন টমেটো আসছে, কিন্তু চাহিদা আগের মতো থাকায় সরবরাহ পুরোপুরি পূরণ হচ্ছে না।
সবজির পাইকারি বিক্রেতা শাপুর খান বলেন, পাকিস্তান আফগানিস্তান থেকে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১২০ ট্রাক টমেটো আমদানি করত, কিন্তু এখন ইরান থেকে মাত্র ১০ থেকে ১৫ ট্রাক এবং বাকিটা দেশীয় সোয়াত অঞ্চল থেকে আসছে। এ কারণে সরবরাহ অনেক কমে গেছে।
সরকার এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিকল্প সরবরাহ রুট শক্তিশালী করার মাধ্যমে শিগগির দাম স্বাভাবিক করার চেষ্টা করছে। ইসলামাবাদের মার্কেট কমিটির চেয়ারম্যান সাজিদ আব্বাসি জানান, তারা টমেটোর দাম নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং আশা করা হচ্ছে, দ্রুত বাজার স্থিতিশীল হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




