সৌদি আরবকে নিয়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর বিতর্কিত মন্তব্য-মরুভূমিতে উটে চড়ো, আমরা এগিয়ে যাব


প্রকাশিত: ০৭:৪৯ ২৩ অক্টোবর ২০২৫
ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সৌদি আরবকে কটাক্ষ করে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে যদি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়, তবে ইসরায়েল সেই প্রস্তাবে রাজি নয়। তিনি তীব্র ভাষায় বলেন, “সৌদিরা মরুভূমিতে উটে চড়তে থাকো, আর আমরা নিজেদের উন্নয়ন চালিয়ে যাব।”
টাইমস অব ইসরায়েল জানায়, এক বক্তব্যে স্মোট্রিচ বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে—ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিকীকরণ, তাহলে না, ধন্যবাদ। আমরা সেই প্রস্তাব গ্রহণ করব না।”
এই মন্তব্য এমন সময়ে এলো যখন আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণ ইস্যু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরব দীর্ঘদিন ধরে ইঙ্গিত দিয়ে আসছে—পূর্ব জেরুজালেম যদি ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হয় এবং ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়িত হয়, তবে তবেই তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। কিন্তু ইসরায়েলের ডানপন্থী নেতানিয়াহু সরকার এবং তার মন্ত্রী স্মোট্রিচ এই প্রস্তাবের কট্টর বিরোধিতা করছেন।
এদিকে, স্মোট্রিচের বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “এই সরকারের মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এমন চুক্তির পথে না গিয়ে সামাজিক মাধ্যমে উত্তেজনাপূর্ণ ও ক্ষতিকর ভাষায় কথা বলছেন।”
ল্যাপিড আরও বলেন, “সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বন্ধুদের কাছে স্পষ্ট করতে চাই—স্মোট্রিচ ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না।”
ইসরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও বলেন, “সৌদি আরবের সঙ্গে সম্পর্ক গড়ার পরিবর্তে নেতানিয়াহু ও স্মোট্রিচের সরকার গাজায় হামাস ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।”
আন্তর্জাতিক অঙ্গনে স্মোট্রিচের এই মন্তব্যকে ইসরায়েলের কূটনৈতিক অবস্থানের জন্য ‘ক্ষতিকর ও উসকানিমূলক’ বলে অভিহিত করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এর ফলে ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়তে পারে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- নাহিদ ইসলাম: ছাত্রজীবন, জুলাই আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- ওসমান হাদি হত্যা মামলায় ১৭তম বারের মতো পিছাল তদন্ত প্রতিবেদন
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- বাংলাদেশিদের জন্য জাপান-গ্রামীণ যৌথ উদ্যোগে ‘স্পার্ক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ
- ব্রাজিলের সামনে কঠিন নকআউট পথ, ফাইনালে যেতে হারাতে হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়নকে
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- প্রধানমন্ত্রীর আশ্বাস, এবারের বাজেটে মিলবে সাধারণ মানুষের স্বস্তি
- বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, আহত ১০
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় আজ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত সেনা; ক্ষতিগ্রস্ত ২ রিপার ড্রোন
- গরু আগে থেকেই রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
- ইরানের দুই দ্বীপে মার্কিন বিমান হামলা, ধ্বংস রাডার ও ড্রোন স্থাপনা
- হরমুজের পর এবার বাব আল-মান্দেব, ইরানে হুশিয়ারিতে বিশ্ববাজারে উদ্বেগ
- বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন জিনেদিন জিদানের ছেলে লুকা
- রাজধানীতে বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধার!
- পিএসজির ঐতিহাসিক জয়ের রাতে উত্তপ্ত প্যারিস, গ্রেপ্তার ৪০০-এর বেশি





