গিনেস রেকর্ডে নাম লিখালো বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক ‘দুবাই ড্রেস’


প্রকাশিত: ০৫:৪১ ২১ অক্টোবর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির তৈরি ‘দুবাই ড্রেস’ বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। পোশাকটির ওজন ১০.০৮১২ কিলোগ্রাম এবং এর মূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার সমান।
শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনীর সময় এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে রেকর্ড সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
‘দুবাই ড্রেস’ চারটি প্রধান অংশে তৈরি—একটি স্বর্ণের মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০.৬০ গ্রাম), কানের দুল (১৩৪.১ গ্রাম) এবং হেয়ার পিস (৭৩৮.৫ গ্রাম)। পুরো পোশাকটি ২১ ক্যারেট খাঁটি স্বর্ণ দিয়ে নির্মিত।
কোম্পানির ডিজাইনাররা ঐতিহ্যবাহী আমিরাতি সংস্কৃতি ও ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে এই পোশাকটির নকশা করেছেন। এতে স্বর্ণের জটিল নকশা এবং রঙিন রত্নখচিত অলঙ্করণে আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন ঐতিহ্যের অনন্য রূপ ফুটে উঠেছে।
আল রোমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন, “এটি শুধু গহনার কাজ নয়, বরং আমিরাতের সৃজনশীলতার প্রতীক। এই অর্জন দুবাইকে স্বর্ণ ও গহনার বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও সুদৃঢ় করবে।”
সূত্র: গালফ নিউজ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




