পাকিস্তান–সৌদি চুক্তি: মুসলিম বিশ্ব ‘নতুন ন্যাটো’র পথে


প্রকাশিত: ০১:৪৩ ৪ অক্টোবর ২০২৫
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সামরিক চুক্তি ভবিষ্যতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো শক্তিশালী সামরিক কাঠামোতে রূপ নিতে পারে। শুক্রবার (৩ অক্টোবর) পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ইসহাক দার বলেন, “সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে একই ধরনের প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে মুসলিম বিশ্বের ‘নতুন ন্যাটো’ গঠিত হতে পারে। আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।”
তিনি আরও উল্লেখ করেন, গত মে মাসে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ হামলা এবং পরবর্তী চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় যদি এই চুক্তি কার্যকর থাকত, তবে ভারতের আক্রমণ কেবল পাকিস্তানের বিরুদ্ধে নয়, সৌদি আরবের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণার অংশ হতো।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, সৌদি আরব বা পাকিস্তানের যেকোনো একটি দেশের ওপর হামলা হলে তা অপর দেশের ওপরও আক্রমণ হিসেবে গণ্য হবে।
বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এর ফলে কার্যত সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার নিরাপত্তার আওতায় চলে এসেছে। তবে দুই দেশই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, হামলার শিকার হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




