শত শত বই ও পাঠ্যক্রম নিষিদ্ধ করল তালেবান: রক্ষা পেল না ইসলামি চিন্তাবিদদের বইও


প্রকাশিত: ০৩:৩১ ১ অক্টোবর ২০২৫
আফগানিস্তানে তালেবান শাসন শিক্ষা ও সংস্কৃতিকে নতুনভাবে গড়ে তুলছে। ইসলামি শরিয়াহ ও আফগান মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার অজুহাতে দেশটির বিশ্ববিদ্যালয় ও গ্রন্থাগারে শত শত বই ও পাঠ্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপকে কেন্দ্র করে একদিকে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক ও মতাদর্শিক বার্তা, অন্যদিকে তৈরি হচ্ছে শিক্ষাব্যবস্থা ও প্রকাশনা শিল্পে বড় সংকট।
বই নিষিদ্ধের পটভূমি
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই শিক্ষা ও সংস্কৃতি নিয়ন্ত্রণ শুরু করে তালেবান। ২০২৪ সালে কাবুলের গ্রন্থাগারে প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো ৪০০ বই নিষিদ্ধ করা হয়, যেখানে গণতন্ত্র, নারী অধিকার, শিয়া মতবাদ ও প্রতিরোধ নেতা আহমদ শাহ মাসুদের জীবনী অন্তর্ভুক্ত ছিল।
২০২৫ সালের জুলাইয়ে ধর্মীয় নির্দেশনা, হজ ও ধর্মবিষয়ক, তথ্য ও সংস্কৃতি এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে বই নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তালেবান সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে গঠিত হয় ১৪ সদস্যের একটি কমিটি, যারা দেশব্যাপী বই পর্যালোচনার দায়িত্বে থাকে। ধর্মবিষয়ক মন্ত্রী নূর মোহাম্মদ সাকিব বলেন, “ইসলাম ও আফগান মূল্যবোধের বিরোধী সব বই সরিয়ে ফেলার জন্যই এই উদ্যোগ।”
নিষিদ্ধ পাঠ্যবিষয়
তালেবান সরকারের ঘোষণায় ১৮টি পাঠ্যবিষয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
ইসলামি রাজনৈতিক আন্দোলন
আফগানিস্তানের সাংবিধানিক আইন
ধর্মের ইতিহাস
নারীর সমাজবিজ্ঞান
জনসংযোগে নারীর ভূমিকা
সুশাসন ও নির্বাচনীব্যবস্থা
লিঙ্গ ও উন্নয়ন
মানবাধিকার ও গণতন্ত্র
বিশ্বায়ন ও নৈতিক দর্শন
এসব বিষয় আগে দেশের বিশ্ববিদ্যালয়ে আইন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান অনুষদে বাধ্যতামূলকভাবে পড়ানো হতো।
ইসলামি চিন্তাবিদদের বইও নিষিদ্ধ
অবিশ্বাস্য হলেও সত্য, প্রভাবশালী অনেক ইসলামি চিন্তাবিদের বই নিষিদ্ধ তালিকায় পড়েছে। এর মধ্যে রয়েছে—
সাইয়েদ আবুল আলা মওদুদীর কোরআন কি চার বনিয়াদি ইসতিলাহি
সাইয়েদ কুতুবের সোশ্যাল জাস্টিস ইন ইসলাম
মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাব নজদির কিতাব আত-তাওহিদ
জামালউদ্দীন আফগানির সংস্কার বিষয়ক রচনা
আবদুল্লাহ আজ্জাম, ইউসুফ আল-কারযাভি ও আলী শরিয়াতির লেখা
এ ছাড়া আফগান লেখক নাসরুল্লাহ স্তানকজাই, জাকিয়া আদেলি, আবদুর রহমান সেলিমসহ অনেকে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
পশ্চিমা সাহিত্যও বাদ
তালেবান পশ্চিমা বহু জনপ্রিয় রচনাও নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে—
ইউভাল নোয়া হারারির স্যাপিয়েন্স
দান্তের ডিভাইন কমেডি
কাহলিল জিবরানের দ্য প্রফেট
ব্রুস জে কোহেনের ইন্ট্রোডাকশন টু সোশিওলজি
জর্জ রিৎজারের কনটেম্পোরারি সোশিওলজিক্যাল থিওরি
ইরানি লেখকদের ওপর আলাদা নজর
প্রকাশিত তথ্যে জানা গেছে, প্রায় ৩১০টি ইরানি লেখকের বই নিষিদ্ধ করা হয়েছে। তালেবান কর্তৃপক্ষ এগুলোকে শিয়া মতাদর্শ-সম্পর্কিত বলে দাবি করছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে পানিবণ্টন ও শরণার্থী ইস্যুতে উত্তেজনা থাকায় রাজনৈতিক কারণেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা ও প্রকাশনা শিল্পে প্রভাব
এই নিষেধাজ্ঞা আফগানিস্তানের শিক্ষা খাতে ব্যাপক প্রভাব ফেলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিকল্প পাঠ্যবই এখনো তৈরি হয়নি, ফলে পড়াশোনা ও পাঠদান ব্যাহত হচ্ছে। কাবুলের এক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বলেন, “এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।”
এছাড়া প্রকাশনা শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্তে ইরান থেকে আনা বই প্রায়ই আটকে দেওয়া হচ্ছে।
তালেবানের বার্তা
তালেবান কর্তৃপক্ষ দাবি করছে, তাদের লক্ষ্য হলো “শরিয়াহনির্ভর শিক্ষা” বিস্তৃত করা। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ কেবল শিক্ষানীতি নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। তারা বিশ্বকে জানাতে চাইছে, আফগানিস্তানে কেবল তাদের ব্যাখ্যাকৃত ইসলামি কাঠামোই কার্যকর হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




