লাদাখে বিক্ষোভ উত্তেজনা: পুলিশের গাড়িতে আগুন, চারজনের মৃত্যু, আহত শত


প্রকাশিত: ০৫:৩৪ ৩০ সেপ্টেম্বর ২০২৫
২৪ সেপ্টেম্বর লাদাখের রাজধানী লেহতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে লাদাখের আন্দোলনকারী নেতারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলমান আলোচনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
লেহ্ অ্যাপেক্স বডির (ল্যাব) চেয়ারম্যান থুপস্টান ছেওয়াং ও কো-চেয়ারম্যান শেরিং দোরজি সোমবার (২৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানান, সহিংসতার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ছাড়া আলোচনায় বসা সম্ভব নয়। তাঁরা দাবি করেন, তদন্তটি অবশ্যই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, প্রকৌশলী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকসহ গ্রেপ্তার হওয়া সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
ওয়াংচুক গ্রেপ্তারে উত্তেজনা
সোনম ওয়াংচুককে কেন্দ্রীয় সরকার ‘পাকিস্তানি চর’ আখ্যা দিয়ে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে। সরকারের অভিযোগ, তিনিই সহিংসতায় উসকানি দিয়েছেন। তবে আন্দোলনকারী নেতারা বলছেন, ওয়াংচুক শান্তিপূর্ণ সত্যাগ্রহ ও অনশনের মাধ্যমে আন্দোলন করেছেন, সহিংসতার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
লেহ-কারগিলের ঐক্য
লাদাখের দুই জেলা—লেহ (বৌদ্ধপ্রধান) ও কারগিল (মুসলিমপ্রধান)—দুই সম্প্রদায়ের নেতা একই দাবিতে ঐক্যবদ্ধ। কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (কেডিএ) নেতা সাজ্জাদ কারগিলি সংবাদ সম্মেলনে বলেন, পৃথক রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবি নিয়ে তাঁরা কোনো আপস করবেন না। ওয়াংচুকসহ সবার মুক্তি না হওয়া পর্যন্ত আলোচনায় বসবেন না বলেও ঘোষণা দেন তিনি।
দাবিদাওয়া
লাদাখের জনগণের মূল দাবিগুলো হলো—
পৃথক রাজ্যের মর্যাদা
ষষ্ঠ তফসিলভুক্তকরণ
স্থানীয়দের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন
লোকসভায় আরও একটি আসন বৃদ্ধি (বর্তমানে মাত্র একটি আসন রয়েছে)
কেন্দ্রের প্রতিক্রিয়া
ল্যাব ও কেডিএর অবস্থান জানার পর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলোচনার দরজা খোলা রয়েছে। ইতিমধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সঙ্গে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও দাবি করে কেন্দ্র। আগামী ৬ অক্টোবর আলোচনার পরবর্তী বৈঠক হওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
সহিংসতার ছায়া
২৪ সেপ্টেম্বর লেহতে সহিংসতায় চারজন নিহত হন, বহু মানুষ আহত হন। সেই থেকে শহরে কারফিউ চলছে, যদিও দিনে কয়েক ঘণ্টার জন্য তা শিথিল করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ
লাদাখি নেতারা অভিযোগ করছেন, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর তাঁদের স্বাতন্ত্র্য বিলীন হয়ে গেছে। বাইরের মানুষ এসে জমি কিনছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বিজেপি নির্বাচনের সময় ষষ্ঠ তফসিলভুক্ত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। ফলে জনগণ নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে মনে করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




