৬ বছর পর আবার ট্রাম্প–পাকিস্তান শীর্ষ বৈঠক, আলোচনায় আঞ্চলিক রাজনীতি


প্রকাশিত: ১১:৩৫ ২৬ সেপ্টেম্বর ২০২৫
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে (ওয়াশিংটন সময়) শুরু হওয়ার কথা থাকলেও, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে সই ও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলায় বৈঠক কিছুটা দেরিতে শুরু হয়। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট স্থায়ী এ বৈঠকে গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকটি হয়েছে আন্তরিক পরিবেশে এবং এতে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
‘দারুণ মানুষ’ মন্তব্য ট্রাম্পের
বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “হোয়াইট হাউসে আসছেন একজন মহান নেতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল—দুজনই দারুণ মানুষ।” বৈঠকের সময় প্রকাশিত ছবিতে দেখা যায়, শাহবাজ ও আসিম মুনির ট্রাম্পের সঙ্গে আলাপ করছেন। এ সময় ট্রাম্পকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে দেখা যায়।
দীর্ঘদিন পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক
এটি ছিল ট্রাম্প ও শাহবাজ শরিফের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। সর্বশেষ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০১৯ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে যান। বৈঠকের আগে ওভাল অফিসের সোনালি আসবাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে দেখা যায় শাহবাজ ও আসিম মুনিরকে।
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক উষ্ণ হচ্ছে
রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, আলোচনায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক “ক্রমে উষ্ণ হচ্ছে”।
আঞ্চলিক টানাপোড়েনের প্রেক্ষাপট
বছরের পর বছর যুক্তরাষ্ট্র ভারতকে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলার শক্তি হিসেবে দেখে এসেছে। অন্যদিকে পাকিস্তানকে ধরা হয়েছে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্কে নানা টানাপোড়েন দেখা দিয়েছে—যেমন ভিসা জটিলতা, উচ্চ শুল্ক এবং সাম্প্রতিক পাকিস্তান–ভারত সংঘাতের পর ট্রাম্পের দাবি যে তিনিই যুদ্ধবিরতি করিয়েছেন। এসব কারণেই যুক্তরাষ্ট্র এখন ইসলামাবাদের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে কূটনৈতিক মহলের মত।
শাহবাজের যুক্তরাষ্ট্র সফর
শাহবাজ শরিফ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আছেন। সফরে তিনি মুসলিম দেশগুলোর এক বহুপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। আজ তিনি আবার নিউইয়র্কে ফিরবেন সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




