১৪০ যাত্রী আটকা ৩ ঘণ্টা,নেপথ্যে একটিমাত্র ইঁদুর


প্রকাশিত: ০৫:৪৬ ২২ সেপ্টেম্বর ২০২৫
ভারতের উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঁদুর দেখা যাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে বিমানটি। এতে ভোগান্তিতে পড়েন ফ্লাইটে থাকা ১৪০ জন যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। নির্ধারিত সময়ে যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করেন এবং সবাই সিটে বসে পড়েন। ঠিক সেই মুহূর্তেই বিমানের কেবিনে হঠাৎ ছোট একটি ইঁদুরকে দেখা যায়।
যাত্রীদের চোখে ধরা পড়তেই কেবিনজুড়ে দৌরাত্ম্য শুরু করে প্রাণীটি। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কর্তৃপক্ষ দ্রুত সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনে। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে বিমানের ভেতরে ইঁদুর খোঁজার অভিযান চালানো হয়।
ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে উড্ডয়ন করে এবং রাত ৭টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে।
এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই দেরি করে বিমানটি উড্ডয়ন করা হয়।
অপ্রত্যাশিত এ ঘটনায় কয়েক ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের, তবে শেষ পর্যন্ত নিরাপদেই গন্তব্যে পৌঁছেছেন সবাই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




