ভারতে ২০ দিনের কন্যাশিশুকে মাটিচাপা


প্রকাশিত: ০৪:৩১ ১৯ সেপ্টেম্বর ২০২৫
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শাহজাহানপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। মাত্র ২০ দিন বয়সী এক কন্যাশিশুকে মাটিচাপা অবস্থায় জীবিত উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি শাহজাহানপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক পরিচর্যাকেন্দ্রে (NICU) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক রাখাল ছাগল চরাতে গিয়ে হঠাৎ কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, কাদামাটির ভেতর থেকে একটি ছোট্ট হাত বেরিয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীকে ডাকেন এবং পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার সময় শিশুটির পুরো শরীর কাদা মাখানো ছিল। মুখ ও নাকের ভেতর কাদা ঢুকে যাওয়ায় শ্বাস নিতে পারছিল না। মেডিকেল কলেজের অধ্যক্ষ রাজেশ কুমার বলেন, শিশুটির অবস্থা শুরুতে অত্যন্ত সংকটাপন্ন ছিল। শরীরে অক্সিজেনের ঘাটতি ছিল এবং কীটপতঙ্গ ও কিছু প্রাণীও তাকে কামড়ায়।
তিনি আরও জানান, “২৪ ঘণ্টা পর শিশুটির অবস্থার সামান্য উন্নতি হলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আমাদের চিকিৎসক দল সর্বাত্মক চেষ্টা করছে। শিশুটির চিকিৎসায় একজন প্লাস্টিক সার্জনও কাজ করছেন।”
এদিকে, পুলিশ জানিয়েছে, শিশুটির মা–বাবার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে রাজ্যের শিশুবিষয়ক তথ্য সহায়তাকেন্দ্রকে অবহিত করা হয়েছে।
ভারতে দীর্ঘদিন ধরেই ছেলেসন্তানের তুলনায় মেয়েসন্তানকে অবহেলার প্রবণতা দেখা যায়। বিশেষত দরিদ্র পরিবারে কন্যাশিশুকে আর্থিক বোঝা হিসেবে দেখা হয়। এ কারণেই কন্যাশিশুকে হত্যা বা পরিত্যাগ করার ঘটনা প্রায়শই সামনে আসে।
এমনকি ২০১৯ সালেও উত্তর প্রদেশেই এক অপরিণত নবজাতককে মাটিচাপা দেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে।
বিশ্বে নারী-পুরুষ বৈষম্যের সূচকে অন্যতম শীর্ষে থাকা ভারত এই ঘটনার মাধ্যমে আবারও সেই সামাজিক বৈষম্যের ভয়াবহ চিত্র তুলে ধরল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




