জাপানে ধরা পরল পাকিস্তানের নকল ফুটবল দল


প্রকাশিত: ০৪:২৪ ১৭ সেপ্টেম্বর ২০২৫
জাপানি কর্তৃপক্ষ মানবপাচারের একটি অভিনব কৌশল উদঘাটন করেছে। পাকিস্তান থেকে ২২ জনকে ফুটবল খেলোয়াড় সাজিয়ে জাপানে অবৈধভাবে পাঠানোর চেষ্টা করছিল এক চক্র। তবে নথি জাল প্রমাণিত হওয়ায় দলটি বিমানবন্দরেই আটক হয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের ভুয়া ক্লাবের খেলোয়াড় পরিচয়ে জাপানে যাওয়ার চেষ্টা করেছিল। দলটি সেখানে পৌঁছানোর পরই জাপানি কর্তৃপক্ষ তাদের ভুয়া নথি শনাক্ত করে।
তদন্তে জানা গেছে, চক্রটির মূল হোতা মালিক ওয়াকাস। তিনি নকল ক্লাব তৈরি করে শিক্ষার্থীদের কিছুদিন ফুটবল প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড়ের মতো আচরণ শেখান। প্রতিটি সদস্যের কাছ থেকে ৪০ লাখ রুপি (প্রায় ১৩-১৫ হাজার মার্কিন ডলার) নেওয়া হয়েছিল। জাপানে যাওয়ার নথিতে খেলার সময়সূচি পর্যন্ত উল্লেখ করা ছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি কর্তৃপক্ষ ভুয়া নিবন্ধন সনদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাল ছাড়পত্রসহ একাধিক অসংগতি দ্রুত ধরতে সক্ষম হয়। পরে সবাইকে দেশে ফেরত পাঠানো হয়।
এফআইএ জানিয়েছে, মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করে গুজরানওয়ালা থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে জাল নথি, ফুটবল ফেডারেশনের ভুয়া লেটারহেডসহ নানা প্রমাণ জব্দ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে কড়াকড়ি বাড়ায় পাচারকারীরা এখন বিমানযাত্রা ও অভিনব ছদ্মবেশে মানুষ পাঠানোর চেষ্টা করছে। প্রতিটি অভিযানে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ওয়াকাসের বিরুদ্ধে একাধিক মানবপাচারের মামলা রয়েছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





