যেকোনো সময় জেন-জি ঝড়: খণ্ড খণ্ড হওয়ার আশংখায় ভারত!


প্রকাশিত: ০২:৩৭ ১১ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ এশিয়ায় থামছেই না জেন-জি ঝড়। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার মঞ্চ নেপাল। মাত্র দুই দিনের মধ্যে দেশটির শাসনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ছাত্র-বিক্ষোভকারীরা মন্ত্রী-এমপিদের বাসভবন, সরকারি স্থাপনা এমনকি সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ১৯ জন ছাত্র। ব্যাপক চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগপত্র দিয়ে হেলিকপ্টারে দেশ ছাড়েন। অর্থমন্ত্রী গণপিটুনির শিকার হন এবং সরকারের অন্যান্য মন্ত্রীরা আতঙ্কে গা-ঢাকা দেন।
বাংলাদেশে গত বছরের জুলাই অভ্যুত্থান কিংবা দুই বছর আগে শ্রীলঙ্কার বিক্ষোভ— নেপালের সাম্প্রতিক পরিস্থিতি যেন তারই হুবহু পুনরাবৃত্তি। খুব ছোট একটি ইস্যু থেকেই শুরু হওয়া আন্দোলন মুহূর্তেই পরিণত হয়েছে ভয়ঙ্কর ঝড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঝড়ের পরবর্তী লক্ষ্য হতে পারে ভারত।
ভারতের ক্ষমতাসীন বিজেপির সহযোগী দল শিবসেনার শীর্ষ নেতারা ইতিমধ্যেই সতর্ক করেছেন, নরেন্দ্র মোদি সরকার এখনই যদি সচেতন না হয় তবে শেখ হাসিনা ও কেপি শর্মা অলির মতো পরিণতি ভারতের জন্যও অপেক্ষা করছে। এমনকি তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত খণ্ড খণ্ড হয়ে যেতে পারে।
নেপালে বিদ্রোহের সূচনা হয়েছিল ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে এটি শুধুই একটি অজুহাত ছিল। প্রকৃত কারণ আরও গভীরে লুকিয়ে আছে। দীর্ঘদিনের স্বজনপ্রীতি, প্রশাসনিক দুর্নীতি এবং ক্রমবর্ধমান বেকারত্বই তরুণদের ক্ষোভকে বিস্ফোরিত করেছে।
শিবসেনার এমপি সঞ্জয় রউত এ প্রসঙ্গে বলেন, নেপালের যে স্ফুলিঙ্গ দেখা দিয়েছে তা ভারতেও ছড়িয়ে পড়তে পারে। তবে ভারতের সরকার কেবল মহাত্মা গান্ধীর অহিংস মতবাদের কারণেই টিকে আছে। তিনি সতর্ক করেন, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং স্বৈরাচারী শাসন অব্যাহত থাকলে ভারতীয় তরুণরাও বিদ্রোহে নামতে পারে। মোদির সরকার এখনও টিকে আছে গান্ধীর আদর্শের ভরসায়, নাহলে ভারতের পরিস্থিতিও নেপালের মতো হতো।
বিশ্লেষকদের মতে, ভারতের জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো তরুণদের ক্ষমতায়ন, প্রশাসন সংস্কার এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়া। শুধু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা দিয়ে জেন-জি ঝড় ঠেকানো সম্ভব নয়। তরুণ সমাজকে অংশীদার হিসেবে যুক্ত করা, স্বচ্ছ প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক সমতার দিকে মনোযোগ দেওয়াই হবে দীর্ঘমেয়াদী সমাধান।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





