দোহায় ইসরায়েলি হামলা, ‘কঠোর নিন্দা’ জানাল কাতার


প্রকাশিত: ০৮:৪২ ৯ সেপ্টেম্বর ২০২৫
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে চালানো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, হামলার আগে বেসামরিক প্রাণহানি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করে শিন বেট নিরাপত্তা সংস্থার সহযোগিতায় হামাসের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা হয়।
অন্যদিকে, হামলার বিষয়টি স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কাটারা জেলার আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এ ঘটনায় কাতার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সার্বভৌম ভূখণ্ডে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। কাতার আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: বিবিসি, সিএনএন, মিডল ইস্ট আই, আল-জাজিরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে




