ইউক্রেন যুদ্ধের নতুন মোড়: কিয়েভের সরকারি ভবনে রাশিয়ার হামলা


প্রকাশিত: ০৩:৩৬ ৭ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথমবারের মতো প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (৭ সেপ্টেম্বর) রাতভর চালানো এই হামলায় ভবনটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। খবর বিবিসির।
এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরেও আক্রমণ চালায় রাশিয়া। এতে অন্তত তিনটি অবকাঠামো স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর উদ্যোগের বিরুদ্ধে সতর্কবার্তা দিতেই এই হামলা চালিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, কিয়েভের সরকারি ভবনে এই আক্রমণ যুদ্ধের নতুন মোড় নির্দেশ করছে, কারণ এর আগে কখনও রাজধানীর প্রধান প্রশাসনিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়নি।
সাধারণত শহরের কেন্দ্রস্থল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নিরাপদ থাকে। তাই রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি সেখানে আঘাত হানা অত্যন্ত বিরল ঘটনা।
এদিকে, কিয়েভের অন্যান্য আবাসিক ভবনেও হামলা হয়েছে। বেশ কয়েকটি বহুতল ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের মতে, এ হামলা প্রতীকী অর্থ বহন করে। এটি স্পষ্ট করে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির পথে হাঁটার কোনো প্রস্তুতিতে নেই; বরং রাশিয়া আরও তীব্র আক্রমণের কৌশল নিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




